BEN 1 Cronache Capitolo 1

1 Cronache 1

BEN · Confronta · Audio

1দম, শেথ, ইনোশ, 2কৈনন, মহললেল, যেরদ, 3হনোক, মথূশেলহ, লেমক। 4নোহ, শেম, হাম ও যেফৎ। 5যেফতের ছেলেরা হল গোমর, মাগোগ, মাদয়, যবন, তুবল, মেশক ও তীরস। 6গোমরের ছেলেরা হল অস্কিনস, দীফৎ ও তোগর্ম। 7যবনের ছেলেরা হল ইলীশা, তর্শীশ, কিত্তীম ও রোদানীম। 8হামের ছেলেরা হল কূশ, মিশর, পূট ও কনান। 9কূশের ছেলেরা হল সবা, হবীলা, সপ্তা, রয়মা ও সপ্তকা। রয়মার ছেলেরা হল শিবা ও দদান। 10নিম্রোদ কূশের ছেলে। তিনি পৃথিবীতে একজন ক্ষমতাশালী পুরুষ হয়ে উঠেছিলেন। 11লূদীয়, অনামীয়, লহাবীয়, নপ্তুহীয়, 12পথ্রোষীয়, কস্‌লূহীয়েরা ছিল পলেষ্টীয়দের পূর্বপুরুষ এবং কপ্তোরীয়, এই সব মিশরের বংশের লোক। 13কনানের বড় ছেলের নাম সীদোন। 14তার পরে হেৎ, যিবূষীয়, ইমোরীয়, গির্গাশীয়, 15হিব্বীয়, 16অর্কীয়, সীনীয়, অর্বদীয়, সমারীয় এবং হমাতীয়। 17শেমের ছেলেরা হল এলম, অশূর, অর্ফকষদ, লূদ ও অরাম এবং ঊষ, হূল, গেথর ও মেশেক। 18অর্ফকষদ শেলহের জন্ম দিলেন ও শেলহ এবারের জন্ম দিলেন। 19এবারের দুইটি ছেলে হয়েছিল। তাদের এক জনের নাম পেলগ (বিভাগ); কারণ তার দিনের পৃথিবী ভাগ হয়েছিল; তাঁর ভাইয়ের নাম ছিল যক্তন। 20যক্তনের ছেলেরা হল অলমোদদ, শেলফ, 21হৎসর্মাবৎ, যেরহ, হদোরাম, উষল, দিক্ল, 22এবল, অবীমায়েল, শিবা, 23ওফীর, হবীলা ও যোববের জন্ম দিলেন। এরা সবাই যক্তনের ছেলে। 24শেম, অর্ফকষদ, শেলহ, 25এবর, পেলগ, রিয়ূ, 26সরূগ, নাহোর, তেরহ, 27অব্রাম, অর্থাৎ অব্রাহাম। 28অব্রাহামের ছেলেরা হল ইস্‌হাক ও ইশ্মায়েল। 29তাঁদের বংশের কথা এই: ইশ্মায়েলের বড় ছেলে নবায়োৎ, তার পরে কেদর, অদবেল, মিব্‌সম, 30মিশ্‌ম, দূমা, মসা, হদদ, তেমা, 31যিটূর, নাফীশ ও কেদমা। এরা ইশ্মায়েলের ছেলে। 32অব্রাহামের উপপত্নী কটূরার ছেলেরা হল সিম্রন, যক্‌ষণ, মদান, মিদিয়ন, যিশ্‌বক ও শূহ। যক্‌ষণের ছেলেরা হল শিবা ও দদান। 33মিদিয়নের ছেলেরা হল ঐফা, এফর, হনোক, অবীদ ও ইলদায়া। এরা সবাই ছিল কটূরার বংশধর। 34অব্রাহামের ছেলে ইস্‌হাকের ছেলেরা হল এষৌ আর ইস্রায়েল। 35এষৌর ছেলেরা হল ইলীফস, রূয়েল, যিয়ূশ, যালম ও কোরহ। 36ইলীফসের ছেলেরা হল তৈমন, ওমার, সফী, গয়িতম, কনস এবং তিম্না ও অমালেক। 37রূয়েলের ছেলেরা হল নহৎ, সেরহ, শম্ম ও মিসা। 38সেয়ীরের ছেলেরা হল লোটন, শোবল, শিবিয়োন, অনা, দিশোন, এৎসর ও দীশন। 39লোটনের ছেলেরা হল হোরি ও হোমম। তিম্না ছিল লোটনের বোন। 40শোবলের ছেলেরা হল অলবন, মানহৎ, এবল, শফী ও ওনম। সিবিয়োনের ছেলেরা হল অয়া ও অনা। 41অনার ছেলে হল দিশোন। দিশোনের ছেলেরা হল হম্রণ, ইশবন, যিত্রণ ও করাণ। 42এৎসরের ছেলেরা হল বিলহন, সাবন ও যাকন। দীশনের ছেলেরা হল ঊষ ও অরান। 43ইস্রায়েলীয়দের উপরে কোনো রাজা রাজত্ব করবার আগে এরা ইদোম দেশের রাজা ছিলেন; বিয়োরের ছেলে বেলা। তাঁর রাজধানীর নাম ছিল দিনহাবা। 44বেলার মৃত্যুর পরে তাঁর জায়গায় বস্রা শহরের সেরহের ছেলে যোবব রাজত্ব করেন। 45যোববের মৃত্যুর পরে তাঁর জায়গায় তৈমন দেশের হূশম রাজা হয়েছিলেন। 46হূশমের মৃত্যুর পরে তাঁর জায়গায় বদদের ছেলে হদদ্‌ রাজা হয়েছিলেন। তিনি মোয়াব দেশে মিদিয়নীয়দের হারিয়ে দিয়েছিলেন। তাঁর রাজধানীর নাম ছিল অবীৎ। 47আর হদদের মৃত্যুর পরে তাঁর জায়গায় মস্রেকা শহরের সম্ল রাজা হয়েছিলেন। 48আর সম্লর মৃত্যুর পরে তাঁর জায়গায় সেই জায়গায় (ফরাৎ বা ইউফ্রেটিস) নদীর কাছে রহোবোৎ শহরের শৌল তাঁর পদে রাজা হয়েছিলেন। 49আর শৌলেরমৃত্যুর পরে তাঁর জায়গায় অকবোরের ছেলে বাল্‌ হানন রাজা হয়েছিলেন। 50আর বাল্‌ হাননের মৃত্যুর পরে তাঁর জায়গায় হদদ্‌ রাজা হয়েছিলেন। তাঁর রাজধানীর নাম ছিল পায় এবং তাঁর স্ত্রীর নাম ছিল মহেটবেল। তিনি মট্রেদের মেয়ে এবং মেষাহবের নাতনী। 51পরে হদদের মৃত্যু হয়েছিল। 52ইদোমের দলপতিদের নাম তিম্ন, অলিয়া, যিথেৎ, অহলীবামা, এলা, পীনোন, 53কনস, তৈমন, মিব্‌সর, 54মগদীয়েল ও ঈরম। এরা সবাই ইদোমের দলপতি ছিল।

Limite Giornaliero Raggiunto

Aggiorna il tuo piano per continuare a utilizzare le funzioni AI con limiti giornalieri più elevati.

Confronta tutti i piani →