BEN Jérémie Chapitre 48

Jérémie 48

BEN · Comparer · Audio

1োয়াব সম্বন্ধে বাহিনীগণের সদাপ্রভু ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন: “ধিক নবো! কারণ ওটা তো ধ্বংস হয়েছে। কিরিয়াথয়িম ধরা পড়ল ও অসম্মানিত হল। তার দুর্গ অভিশপ্ত ও অপমানিত হল। 2মোয়াবের সম্মান আর নেই। তার শত্রুরা হিশবোনে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করল। তারা বলল, ‘এস, আমরা ঐ জাতিকে শেষ করে দিই। মদমেনা বিনষ্ট হবে একটি তরোয়াল তোমার পিছনে তাড়া করবে’। 3শোনো! হোরোণয়িম থেকে কান্নার শব্দ আসছে, যেখানে ধ্বংস ও বিনাশ রয়েছে। 4মোয়াব ধ্বংস হয়েছে। তার শিশুরা কেঁদে উঠেছে। 5লূহীতের পথে ওঠার দিন লোকে কেঁদেছে; কারণ হোরোণয়িমের ওঠার পথে ধ্বংসের জন্য চিত্কার শোনা গেছে। 6পালাও! নিজের নিজের প্রাণ রক্ষা কর ও মরুপ্রান্তের ঝোপের মত হও। 7কারণ তোমার কাজ ও সম্পত্তির উপর তোমার বিশ্বাসের জন্য তুমি বন্দী হবে। তখন কমোশ তার যাজকদের ও নেতাদের সঙ্গে বন্দী হয়ে দূরে চলে যাবে। 8প্রত্যেকটি শহরে ধ্বংসকারী আসবে; কোন শহর রেহাই। উপত্যকা বিনষ্ট হবে এবং সমভূমির বিনাশ হবে, যেমন সদাপ্রভু বলেছেন। 9মোয়াবকে ডানা দাও, কারণ সে উড়ে যেতে পারে। তার শহরগুলি জনশূন্য হবে, যেখানে কেউ বাস করে না। 10সদাপ্রভুর কাজে যে লোক অলস, সে অভিশপ্ত! রক্তপাত থেকে যে তার তরোয়ালকে ফিরিয়ে নেয়, সে অভিশপ্ত। 11মোয়াব নিরাপত্তা অনুভব করেছে কারণ সে ছিল যুবক। সে তার আঙ্গুর রসের মত, যেটি কখনও এক পাত্র থেকে অন্য পাত্রে ঢালা হয়নি। সে কখনও বন্দীদশায় যায় নি। তাই তার স্বাদ চিরকাল সুন্দর; তার সুগন্ধের অপরিবর্তনশীল আছে। 12তাই দেখ, সেই দিন আসছে” এটা সদাপ্রভুর ঘোষণা যখন আমি তার কাছে তাদের পাঠাব, যারা তার সমস্ত পাত্র উল্টে ঢেলে দেবে ও পাত্রগুলি ছড়িয়ে দেবে। 13তখন মোয়াব কমোশের বিষয়ে লজ্জিত হবে, যেমন ইস্রায়েলের লোকেরা যেমন বৈথেলের উপর বিশ্বাস করে লজ্জিত হয়েছিল। 14তোমরা কিভাবে বল, আমরা সৈনিক, শক্তিশালী যোদ্ধা? 15মোয়াব ধ্বংস হবে এবং তার শহরগুলি আক্রান্ত হবে; কারণ তার মনোনীত যুবকেরা হত্যার জায়গায় নেমে গেছে। এটা রাজার ঘোষণা, যাঁর নাম বাহিনীগণের সদাপ্রভুর। 16“মোয়াবের তাড়াতাড়ি পতন ঘটবে; তার দুঃখ তাড়াতাড়ি আসছে। 17তোমরা যারা তার চারপাশে থাকো, তার জন্য বিলাপ কর, আর তোমরা যত লোক তার নাম জান, চিত্কার কর, ‘ধিক! শক্তিশালী রাজদণ্ড, গৌরবময় লাঠি ভেঙে গেছে’! 18হে দীবোনে বসবাসকারী মেয়ে, তুমি নিজের গৌরবের জায়গা থেকে নেমে এস, শুকনো মাটিতে বস, কারণ মোয়াবের ধ্বংসকারী তোমার বিরুদ্ধে উঠে এসেছে, তোমার দুর্গগুলি ধ্বংস করেছে। 19হে অরোয়েরে বসবাসকারী মেয়ে, তুমি পথের পাশে দাঁড়িয়ে দেখ। যে পালিয়ে গেছে, তাকে জিজ্ঞাসা, বল, ‘কি হয়েছে?’ 20মোয়াব লজ্জিত হয়েছে, কারণ সে ছড়িয়ে পড়েছে। আর্তনাদ কর ও বিলাপ কর; সাহায্যের জন্য কাঁদ। অর্ণোন নদীর ধারে এই কথা প্রচার কর, ‘মোয়াব ধ্বংস হয়েছে’। 21শাস্তি উপস্থিত হয়েছে সমভূমি, হোলন, যহস, মেফাৎ, 22দীবোন, নবো, বৈৎ-দিব্লাথয়িম, 23কিরিয়াথয়িম, বৈৎ-গামূল, বৈৎ-মিয়োন, 24করিয়োৎ ও বস্রা এবং মোয়াব দেশের দূরের ও কাছের সমস্ত শহরগুলিতে। 25মোয়াবের শিং কেটে ফেলা হয়েছে; তার হাত ভেঙে গেছে।” এটা সদাপ্রভুর ঘোষণা। 26“তাকে মাতাল কর, কারণ সে আমার বিরুদ্ধে গর্ব করেছে। এখন মোয়াব বিরক্ত হয়ে নিজের বমির মধ্যে হাততালি দেবে; তাই সে হাসি পাত্র হবে। 27ইস্রায়েল কি তোমার হাসি পাত্র ছিল না? সে কি চোরদের মধ্যে ধরা পড়েছে যে, তুমি যতবার তার কথা বল, তত বার মাথা নাড়? 28হে মোয়াবের বাসিন্দারা, শহর ছেড়ে যাও ও পাহাড়ের ওপরে শিবির কর। একটি ঘুঘুর মত হও, যে শিলার গর্তে মুখে বাসা বাঁধে। 29আমরা মোয়াবের অহঙ্কারের কথা, তার বড়াই, তার ঔদ্ধত্য, তার গর্ব, তার আত্মগৌরভ এবং তার অন্তরের দম্ভের কথা শুনেছি।” 30এটা সদাপ্রভুর ঘোষণা: “আমি নিজে তার বেপরোয়া কথাবার্তা জানি, যা কিছুই কাজের নয়। 31তাই আমি মোয়াবের জন্য বিলাপ করব, সমস্ত মোয়াবের জন্য দুঃখে চিত্কার করব, কীর-হেরেসের লোকদের জন্য বিলাপ করব।” 32হে সিবমার আঙ্গুর লতা, আমি যাসেরের থেকে তোমার জন্য বেশী কাঁদব। তোমার ডালপালাগুলি নুনসমুদ্র পর্যন্ত ছড়িয়ে গেছে; সেগুলি যাসেরের সমুদ্র পর্যন্ত পৌঁছেছে। ধ্বংসকারীরা তোমার গরম কালের ফল ও আঙ্গুর রসে আক্রমণ করেছে। 33তাই মোয়াবের ফলের বাগান ও মোয়াব দেশ থেকে উল্লাস ও আনন্দ দূরে চলে গেছে। আমি আঙ্গুর কুণ্ডকে থেকে আঙ্গুর রস বিহীন করলাম; তারা আনন্দের চিৎকারের সঙ্গে মাড়াই করবে না। সেই চিত্কার আনন্দের চিৎকার নয়। 34“তাদের কান্নার শব্দ হিশবোন থেকে ইলিয়ালী পর্যন্ত চিত্কার হচ্ছে, তার আওয়াজ যহস পর্যন্ত শোনা যাচ্ছে; সোয়র থেকে হোরোণয়িম পর্যন্ত, ইগ্লৎ-শলিশীয়া পর্যন্ত শব্দ হচ্ছে, কারণ নিম্রীমের জলও শুকিয়ে যাচ্ছে। 35কারণ আমি তাদের নিঃশেষ করে দেব, যারা মোয়াবে উঁচু স্থানে বলিদান করে” এটা সদাপ্রভুর ঘোষণা, “এবং তাদের দেবতাদের কাছে ধূপ জ্বালায়।” 36তাই মোয়াবের জন্য আমার অন্তর বাঁশীর সুরের মত করে বিলাপ করছে। কীর-হেরেসের লোকদের জন্য আমার অন্তর বাঁশীর সুরের মত করে বিলাপ করছে। তাদের সঞ্চয় করা সম্পদ শেষ হয়ে গেছে। 37প্রত্যেক মাথা কেশবিহীন ও প্রত্যেক দাড়ি কমানো হল; প্রত্যেকের হাতে কাটাকুটি ও কোমরে চট জড়ানো হল। 38মোয়াবের সমস্ত ছাদের উপরে ও শহরের চকে বিলাপ শোনা যাচ্ছে, “কারণ যে পাত্র কেউ চায় না, সেই রকম করে আমি মোয়াবকে ভেঙে ফেলেছি।” এটা সদাপ্রভুর ঘোষণা। 39“সে কেমন চড়িয়ে পরেছে! তারা কেমন করে তাদের জন্য বিলাপ করছে! মোয়াব লজ্জায় কেমন করে তার পিঠ ফিরিয়েছে! এই ভাবে মোয়াব তার চারপাশের সমস্ত লোকদের কাছে উপহাস ও আতঙ্কের পাত্র হয়েছে।” 40কারণ সদাপ্রভু এই কথা বলেন, “দেখ, ঐ শত্রু ঈগলের মত উড়ে আসবে এবং মোয়াবের উপর তার ডানা ছড়িয়ে দেবে। 41করিয়োত বন্দী হয়েছে এবং তার দুর্গগুলি দখল হয়েছে। সেই দিন মোয়াবের সৈন্যদের অন্তর প্রসব যন্ত্রণা ভোগকারিণী স্ত্রীলোকের অন্তরের মত হবে। 42মোয়াব একজন লোকের মত ধ্বংস করা হবে, কারণ সে আমি, সদাপ্রভুর বিরুদ্ধে অহঙ্কারী হয়েছে। 43হে মোয়াবের বাসিন্দা, তোমাদের উপর আতঙ্ক, খাদ ও ফাঁদ আসছে।” এটা সদাপ্রভুর ঘোষণা। 44“যে কেউ আতঙ্কিত হয়ে পালাবে সে খাদে পড়বে, যে কেউ খাদ থেকে উঠে আসবে সে ফাঁদে ধরা পড়বে; কারণ আমি তার বিরুদ্ধে তার উপর প্রতিশোধ নেবার দিন আনব।” এটা সদাপ্রভুর ঘোষণা। 45“হিশবোনের ছায়াতে পালিয়ে যাওয়া লোকেরা শক্তিহীন হয়ে দাঁড়িয়ে থাকবে, কারণ হিশবোন থেকে আগুন ও সীহোনের মধ্যে থেকে আগুনের শিখা বের হবে। তা মোয়াবের কপাল ও গোলমাল করা লোকেদের মাথার খুলি গ্রাস করবে। 46হে মোয়াব, ধিক তোমাকে! লোকেরা ধ্বংস হয়েছে; কারণ তোমার ছেলেদের দূর দেশে বন্দী করে নিয়ে গেছে এবং তোমার মেয়েরাও বন্দীদশায় আছে। 48:46 কমোশের লোকেরা 47কিন্তু পরবর্তী দিনের আমি মোয়াবের অবস্থার পুনরুদ্ধার করব।” এটা সদাপ্রভুর ঘোষণা। মোয়াবের বিচার এখানেই শেষ।

Limite quotidienne atteinte

Mettez à jour votre plan pour continuer à utiliser les fonctionnalités de l'IA avec des limites quotidiennes plus élevées.

Comparer tous les forfaits →