BEN 1 Chroniques Chapitre 16

1 Chroniques 16

BEN · Comparer · Audio

1শ্বরের সিন্দুকের জন্য দায়ূদ যে তাঁবু খাটিয়েছিলেন লোকেরা সিন্দুকটি এনে তার ভিতরে রাখল। এর পর ঈশ্বরের সামনে হোমবলি ও মঙ্গলার্থক বলি উত্সর্গ করা হল। 2সেই সব উৎসর্গের অনুষ্ঠান করা শেষ হয়ে গেলে পর দায়ূদ সদাপ্রভুর নামে লোকদের আশীর্বাদ করলেন। 3তারপর তিনি ইস্রায়েলীয় প্রত্যেক স্ত্রীলোক ও পুরুষকে একটা করে রুটি, এক খণ্ড মাংস ও এক কিশমিশের পিঠে দিলেন। 4সদাপ্রভুর সিন্দুকের সামনে সেবা কাজের জন্য দায়ূদ কয়েকজন লেবীয়কে নিযুক্ত করলেন যাতে তারা প্রার্থনা করতে, ধন্যবাদ দিতে এবং ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর গৌরব করতে পারে। 5এই লোকদের নেতা ছিলেন আসফ, দ্বিতীয় ছিলেন সখরিয়, তারপরে ছিলেন যিয়ীয়েল, শমীরামোৎ, যিহীয়েল, মত্তিথিয়, ইলীয়াব, বনায়, ওবেদ ইদোম ও যিয়ীয়েল। এঁরা বাজাতেন বীণা ও সুরবাহার আর আসফ বাজাতেন করতাল; 6যাজক বনায় আর যহসীয়েল ঈশ্বরের সেই ব্যবস্থা সিন্দুকের সামনে নিয়মিত ভাবে তূরী বাজাতেন। 7সেই দিন দায়ূদ প্রথমে সদাপ্রভুর উদ্দেশ্যে ধন্যবাদের এই গান গাইবার ভার আসফ ও তাঁর ভাইদের উপর দিলেন: 8“সদাপ্রভুকে ধন্যবাদ দাও, 9তাঁর উদ্দেশ্যে গান গাও, 10তাঁর পবিত্রতার গৌরব কর; যারা সদাপ্রভুকে গভীরভাবে জানতে আগ্রহী তাদের অন্তর আনন্দিত হোক। 11সদাপ্রভু ও তাঁর শক্তিকে বুঝতে চেষ্টা কর; 12তাঁর আশ্চর্য্য কাজগুলোর কথা মনে রেখো; 13হে তাঁর দাস ইস্রায়েললের বংশধরেরা, তাঁর মনোনীত যাকোবের লোকেরা। 16:13 আব্রাহাম 14তিনিই আমাদের ঈশ্বর সদাপ্রভু; 15যে বাক্যের নির্দেশ তিনি দিয়েছিলেন হাজার হাজার বংশের জন্য, 16সেই নিয়ম তিনি অব্রাহামের জন্য স্থাপন করেছিলেন 17তিনি তা যাকোবের জন্য বিধি হিসাবে আর 18তিনি বলেছিলেন, “আমি তোমাকে কনান দেশ দেব, 19সেখানে তোমরা সংখ্যায় বেশি ছিলে না, 20তারা এক জাতি থেকে অন্য জাতির কাছে, 21তখন তিনি কাউকে তাদের অত্যাচার করতে দিতেন না। 22বলতেন, “আমার অভিষিক্ত লোকদের ছোঁবে না; 23পৃথিবীর সব লোক, সদাপ্রভুর উদ্দেশ্যে গান গাও; 24বিভিন্ন জাতির মধ্যে তাঁর মহিমা ঘোষণা কর; 25সদাপ্রভুই মহান এবং সবার উপরে প্রশংসার যোগ্য; 26বিভিন্ন জাতির দেব দেবতারা অসার মাত্র, 27তাঁকেই ঘিরে রয়েছে গৌরব ও মহিমা; 28হে বিভিন্ন জাতির সমস্ত গোষ্ঠী, 29তাঁর নামের গৌরব বর্ননা কর; 30পৃথিবীর সমস্ত লোক, তোমরা তাঁর সামনে কেঁপে ওঠো। 31আকাশমন্ডল আনন্দ করুক, পৃথিবী খুশী হোক; 32সাগর ও তার মধ্যেকার সব কিছু গর্জন করুক; 33তাহলে বনের গাছপালাও সদাপ্রভুর সামনে আনন্দে গান করবে, 34তোমরা সদাপ্রভুর ধন্যবাদ কর, কারণ তিনি মঙ্গলময়; 35তোমরা বল, “হে আমাদের উদ্ধারকর্তা ঈশ্বর, আমাদের উদ্ধার কর; 36আদি থেকে অনন্তকাল পর্যন্ত ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর গৌরব হোক। 37প্রতিদিনের প্রয়োজন অনুসারে নিয়মিত সেবা কাজের জন্য দায়ূদ সদাপ্রভুর নিয়ম সিন্দুকের কাছে আসফ ও তাঁর ভাইদের রাখলেন। 38তাদের সাহায্য করবার জন্য তিনি ওবেদ ইদোম ও তাঁর আটষট্টি জন লোককেও রাখলেন। যিদূথূনের ছেলে ওবেদ ইদোম ও হোষা ছিলেন দরজার পাহারাদার। 39দায়ূদ গিবিয়োনের উপাসনার উঁচু স্থানে সদাপ্রভুর আবাস তাঁবুর সামনে যাজক সাদোক ও তাঁর সঙ্গী যাজকদের রাখলেন। 40এর উদ্দেশ্য ছিল সদাপ্রভু ইস্রায়েলীয়দের যে ব্যবস্থার আদেশ দিয়েছিলেন তাতে যা যা লেখা ছিল সেই অনুসারে যেন তাঁরা সদাপ্রভুর উদ্দেশ্যে বেদির উপর প্রতিদিন সকালে ও বিকালে নিয়মিতভাবে হোমবলির অনুষ্ঠান করতে পারেন। 41তাঁদের সঙ্গে ছিলেন হেমন ও যিদূথূন আর বাদবাকী লোক, যাদের নাম উল্লেখ করে বেছে নেওয়া হয়েছিল যাতে তারা সদাপ্রভুর অনন্তকাল স্থায়ী অটল ভালবাসার জন্য তাঁকে ধন্যবাদ দিতে পারে। 42ঈশ্বরের উদ্দেশ্যে গান করবার দিনের তূরী, করতাল ও অন্যান্য বাজনা বাজাবার জন্য হেমন ও যিদূথূনের উপর ভার দেওয়া হল। যিদূথূনের ছেলেরা লোকদের দরজার পাহারাদার হল। 43এর পর সব লোক যে যার বাড়ীর দিকে রওনা হল এবং দায়ূদ তাঁর পরিবারের লোকদের আশীর্বাদ করবার জন্য বাড়িতে ফিরে গেলেন।

Limite quotidienne atteinte

Mettez à jour votre plan pour continuer à utiliser les fonctionnalités de l'IA avec des limites quotidiennes plus élevées.

Comparer tous les forfaits →