BEN Amos Kabanata 2

Amos 2

BEN · Ihambing · Audio

1দাপ্রভু এই কথা বলেন, “মোয়াবের তিনটি পাপের জন্য, এমনকি চারটে পাপের জন্য, আমি তার শাস্তি ফিরিয়ে নেব না, কারণ সে ইদোমের রাজার হাড় পুড়িয়ে চূর্ণ করেছে। 2আমি মোয়াবের উপরে আগুন নিক্ষেপ করব এবং তা করিয়োতের দুর্গগুলি গ্রাস করবে। মোয়াব কোলাহলে, চিত্কারে এবং তুরীর আওয়াজে মারা যাবে। 3আমি তার মধ্যেকার বিচার কর্তাকে ধ্বংস করব এবং আমি সব রাজপুত্রদের তার সঙ্গে মেরে ফেলবো,” সদাপ্রভু বলেন। 4সদাপ্রভু এই কথা বলেন, যিহূদার তিনটি পাপের জন্য, এমনকি চারটে পাপের জন্য, আমি তার শাস্তি ফিরিয়ে নেব না, কারণ তারা সদাপ্রভুর নিয়ম অগ্রাহ্য করেছে এবং তাঁর বিধি পালন করে নি। তাদের মিথ্যা তাদের ভ্রান্ত পথে নিয়ে যাবে যেমন তাদের পিতৃপুরুষেরা গিয়েছিলেন। 5আমি যিহূদার উপর আগুন নিক্ষেপ করব এবং তা যিরুশালেমের দুর্গগুলি গ্রাস করবে। 6সদাপ্রভু এই কথা বলেন, “ইস্রায়েলের তিনটি পাপের জন্য, এমনকি চারটে পাপের জন্য, আমি তার শাস্তি ফিরিয়ে নেব না, কারণ তারা নিরাপরাধদের বিক্রি করেছে রূপার জন্য এবং দরিদ্রকে বিক্রি করেছে একজোড়া চটির জন্য। 7তারা দরিদ্রদের মাথা মাড়িয়েছে যেমন লোকেরা মাঠের ধূলো মাড়ায়; তারা নির্যাতিতদের ঠেলে দূর করেছে। বাবা ও ছেলে একই মেয়ের সঙ্গে সহবাস করেছে আর তাই আমার পবিত্র নাম অপবিত্র করেছে। 8তারা সমস্ত বেদির পাশে মানত করা কাপড়ের উপরে শয়ন করে এবং যাদের জরিমানা হয়েছে এমন লোকেদের মদ তারা তাদের ঈশ্বরদের গৃহে পান করে। 9তবুও আমি ইমোরীয়দের ধ্বংস করেছিলাম তাদের সামনে, যার উচ্চতা ছিল এরস গাছের মত; সে ছিল অলোন গাছের মত শক্তিশালী। তবুও আমি উপরে তার ফল এবং নিচে তার মূল ধ্বংস করেছিলাম। 10আর, আমি তোমাদের মিশরদেশ থেকে বের করে নিয়ে এসেছিলাম এবং চল্লিশ বছর মরুপ্রান্তে পরিচালিত করে ছিলাম যাতে ইমোরীয়দের দেশ অধিকার করতে পারো। 11আমি তোমাদের সন্তানদের মধ্যে থেকে ভাববাদীদের উঠিয়েছি এবং তোমার কিছু যুবকদের নাসরীয় করে, এটা কি সত্যি নয়, ইস্রায়েলের লোকেরা?” এটি সদাপ্রভু ঘোষণা করেন। 12“কিন্তু তোমরা নাসরীয়দের প্ররোচিত করেছিলে মদ পান করতে এবং ভাববাদীদের আদেশ দিয়েছিলে ভাববাণী না করতে। 13দেখ, আমি তোমাদের পিষবো যেমন একটা শস্যে পূর্ণ গাড়ী এক জনকে পেষে। 14দ্রুতগামী লোক পালানোর পথ পাবে না; বলবান তার শক্তি দৃঢ় করবে না; না বীর নিজেকে রক্ষা করবে। 15ধনুর্দ্ধর দাঁড়াবে না; দ্রুতগামী পালাতে পারে না; অশ্বারোহী নিজেকে রক্ষা করবে না। 16এমনকি খুব সাহসী যোদ্ধাও উলঙ্গ অবস্থায় ওই দিনের পালাবে,” এই হল সদাপ্রভুর ঘোষণা।

Naabot na ang Pang-araw-araw na Limitasyon

I-upgrade ang iyong plan upang magpatuloy sa paggamit ng AI features na may mas mataas na daily limits.

Ikumpara ang lahat ng plano →