BEN Jeremiah Kapitola 24

Jeremiah 24

BEN · Porovnat · Audio

1দাপ্রভু আমাকে কিছু দেখালেন। দেখ, সদাপ্রভুর মন্দিরের সামনে দুই ঝুড়ি ডুমুর ফল রাখা। বাবিলের রাজা নবূখদনিৎসর যিহোয়াকীমের ছেলে যিহূদার রাজা যিকনিয়কে, যিহূদার রাজকর্মচারীদের, কারিগর ও কর্মকারদের যিরূশালেম থেকে বাবিলে বন্দী করে নিয়ে যাবার পরে এই দর্শন ঘটেছিল। 2একটা ঝুড়ির ডুমুর ছিল খুব ভালো প্রথম পাকা ডুমুরের মত, কিন্তু অন্য ঝুড়িটি খুব খারাপ ছিল, যা খাওয়া যায় না। 3সদাপ্রভু আমাকে বললেন, “যিরমিয়, তুমি কি দেখছ?” আমি বললাম, “ডুমুর; খুব ভাল ডুমুর এবং খুব খারাপ যেগুলি খাওয়া যায় না।” 4তখন সদাপ্রভুর বাক্য আমার কাছে এল এবং বলল, 5“সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, আমি যিহূদার বন্দীদের মঙ্গলের জন্য তাদের দিকে লক্ষ্য রাখবো, সেই ভাল ডুমুরের মত, যাদের আমি এখান থেকে কলদীয়দের দেশে পাঠিয়েছি। 6আমি তাদের মঙ্গলের জন্য তাদের উপর নজর রাখব এবং এই দেশে তাদের ফিরিয়ে আনব। আমি তাদের গড়ে তুলব, তাদের বিচ্ছিন্ন করব না। আমি তাদের রোপণ করব, তাদের উপড়ে ফেলব না। 7তখন আমি তাদের আমাকে জানবার জন্য অন্তর দেব যে, আমিই সদাপ্রভু। তারা আমার প্রজা হবে এবং আমি তাদের ঈশ্বর হব, তাই তারা তাদের সমস্ত অন্তর দিয়ে আমার কাছে ফিরে আসবে। 8কিন্তু খারাপ ডুমুরগুলির মত করে, যা খেতে খুব খারাপ” সদাপ্রভু এই কথা বলেন, “আমি যিহূদার রাজা সিদিকিয়, তার রাজকর্মচারী ও যিরূশালেমের অবশিষ্ট লোকেরা যারা ওই দেশে রয়ে গেছে বা মিশর দেশে বাস করছে তাদের সঙ্গে এই রকম খারাপ ব্যবহার করব। 9আমি তাদের যেখানেই তাড়িয়ে দিই, প্রত্যেক জায়গায় তাদের ভয়ঙ্কর, পৃথিবীর সমস্ত জাতির দুর্যোগ, অসম্মানিত এবং প্রবাদ, উপহাসের পাত্র ও অভিশপ্ত করে তুলব। 10আমি তাদের ও তাদের পূর্বপুরুষদের যে দেশ দিয়েছি সেখানে যতক্ষণ না তারা একেবারে ধ্বংস হয়, আমি তাদের বিরুদ্ধে তরোয়াল, দূর্ভিক্ষ ও মহামারী পাঠাব।”

Dosažen denní limit

Upgraďte svůj plán a pokračujte v používání funkcí AI s vyššími denními limity.

Porovnat všechny plány →